কম্পিউটার ভাইরাস কি (Computer Virus Ki)? এর প্রকারভেদ ও 10টি ভাইরাসের নাম জানুন

প্রিয় পাঠক, আপনি কি কম্পিউটার ভাইরাস কি (Computer virus)? কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি, এরা কম্পিউটারের কি কি ক্ষতি করে, ১০টি কম্পিউটার ভাইরাসের নাম জানতে চান?

আজকাল কম্পিউটার, ল্যাপটপ সহ ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের নিকট এক অজানা আতঙ্কের নাম ভাইরাস! কেননা কম্পিউটার ভাইরাস কম্পিউটারের অন্যান্য স্বাভাবিক ফাইল বা প্রোগ্রামকে চিরতরে নষ্ট বা ডিলিট করে দিতে পারে।

তাই চলুন ‘AJKER GUIDE‘ ব্লগ থেকে ভয়ংকর এই কম্পিউটার ভাইরাস কি (Computer virus)?, কত প্রকার, এটি কম্পিউটারের কি কি ক্ষতি করতে পারে এবং ১০টি কম্পিউটার ভাইরাসের নাম জেনে নেওয়া যাক।

কম্পিউটার ভাইরাস কি
কম্পিউটার-ভাইরাস-কি?

কম্পিউটার ভাইরাস কি? (Computer Virus Ki?) এর প্রকারভেদ ও ১০টি ভাইরাসের নাম

আজকে জানাবো, কম্পিউটার ভাইরাস কি (Computer virus ki)? এটি কত প্রকার, এটি কম্পিউটারের কি কি ক্ষতি করতে পারে এবং ১০টি ভাইরাসের নাম সম্পর্কে। বর্তমানে অনেক পারসোনাল কম্পিউটার বা পিসি ইন্টারনেট এবং লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে যা ক্ষতিকর কোড বা ভাইরাস ছড়াতে সাহায্য করে। চলুন বন্ধুরা আমরা এখন কম্পিউটার ভাইরাস (Computer virus) কি সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

আরো পড়ুন: ফ্রিল্যান্সিং কি? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? ২০২৬

কম্পিউটার ভাইরাস কি (What is Computer Virus)?

কম্পিউটার ভাইরাস কি (Computer virus ki)? কম্পিউটার ভাইরাস (Computer Virus) হলো এক ধরনের ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার বা কোড, যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই কম্পিউটারের ফাইল বা সিস্টেমে ঢুকে এবং নিজের কপি নিজেই তৈরি করে অন্যান্য স্বাভাবিক ভালো ফাইল বা প্রোগ্রাম সংক্রমিত করে।

১৯৮৩ সালে মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ফ্রেড কোহেন এ ধরণের ক্ষতিকর প্রোগ্রামকে কম্পিউটার ভাইরাস “Computer Virus” নামকরণ করেন।

VIRUS এর পূর্ণ রূপ: Vital Information and Resources Under Seige.

কম্পিউটার ভাইরাস (Computer Virus) কম্পিউটারে নিজে নিজেই প্রবেশ করে ব্যবহারকারীর ডাটা বা তথ্য মুছে ফেলে, ফাইল পরিবর্তন করে এমনকি চিরতরে ফাইল ডিলিট (মুছে) করে দেয়। এটি একটি বড় সাইবার নিরাপত্তা ঝুঁকি এবং এটি থেকে রক্ষা পেতে সঠিক সাইবার সিকিউরিটি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরী। এবার চলুন, কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি (Types of Computer Virus)

কম্পিউটার ভাইরাস কি (Computer virus ki)? জানার পর এবার আমরা কম্পিউটার ভাইরাস কয় ধরনের এবং কি কি সে সম্পর্কে জেনে নেব। কম্পিউটার ভাইরাস (Computer Virus) এর কাজের ধরণ, আক্রমণের মাধ্যম ক্ষতিকর কার্যকারিতার উপর ভিত্তি করে একে প্রধানত ১০ থেকে ১২টি প্রকারে বিভক্ত করা হয়। সাধারণত এফেক্টেড সিডি, পেনড্রাইভ, ইমেইল এবং ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ছড়িয়ে পড়ে।

কম্পিউটার ভাইরাস কি
কম্পিউটার ভাইরাস কি

বহুল আলোচিত প্রধান প্রধান কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ গুলো নিচের বিস্তারিত দেওয়া হলো।

১২টি কম্পিউটার ভাইরাসের নাম (12 Computer Virus Name)

কম্পিউটার ভাইরাস কি (Computer virus ki)? সম্পর্কে বিস্তারিত জানার পর এবার আমরা ১২ টি কম্পিউটার ভাইরাসের নাম সম্পর্কে জেনে নেব। কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকারক ফাইল বা প্রোগ্রাম যেগুলো কম্পিউটারের স্বাভাবিক ফাইল বা প্রোগ্রামকে ক্ষতিগ্রস্ত করে বা নষ্ট করে বা চিরতরে মুছে ফেলে।

ইহা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নিজেরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। কম্পিউটার ভাইরাস কয়েক প্রকার হতে পারে। তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত বা কমন ১২টি ভাইরাস হলো:

  1. ফাইল ইনফেক্টর ভাইরাস (File Infector Virus)
  2. ম্যাক্রো ভাইরাস (Macro Virus)
  3. বুট সেক্টর ভাইরাস (Boot Sector Virus)
  4. রেসিডেন্ট ভাইরাস (Resident Virus)
  5. ডাইরেক্ট একশন ভাইরাস (Direct Action Virus)
  6. মাল্টিপারটাইট ভাইরাস (Multipartite)
  7. ওয়েব স্ক্রিপটিং ভাইরাস (Web Scripting Virus)
  8. মেটামরফিক ভাইরাস (Metamorphic Virus)
  9. পলিমরফিক ভাইরাস (Polymorphic Virus)
  10. ওয়ার্মস (Worms)
  11. ট্রোজান হর্স (Trojan Horse)
  12. র‍্যানসোমওয়্যার (Ransomware)।

উপরে উল্লেখিত সিরিয়ালের নিচের ৩টি ক্ষতিকারক প্রোগ্রাম যা ভাইরাসের মতোই কাজ করে, এগুলো মূলত ম্যালওয়্যার (Malware)।

কম্পিউটার ভাইরাসের বৈশিষ্ট্য (Characteristics of Computer Viruses)

উপরের লেখা থেকে আমরা কম্পিউটার ভাইরাস কি (Computer virus ki)? এবং দশটি কম্পিউটার ভাইরাসের নাম সম্পর্কে জেনেছি। এবার আমরা কম্পিউটার ভাইরাসের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তাহলে চলুন কম্পিউটার ভাইরাসের মূল বৈশিষ্ট্যগুলো কি সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

কম্পিউটার ভাইরাসের (Computer Virus) বৈশিষ্ট্য

ক্রমিক নংশিরোনামভাইরাসের বৈশিষ্ট্য
১সংক্রমণ (Infection)কম্পিউটার ভাইরাস একটি ফাইল বা প্রোগ্রামে ঢুকে তার ভেতরে নিজের কপি নিজেই তৈরি করে এবং এটি অন্য ফাইলগুলোর মধ্যে দ্রুত ছড়িয়ে দিয়ে সংক্রমণ ঘটায়।
২প্রচারণা (Propagation)কম্পিউটার ভাইরাস সংক্রমিত ফাইলের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ছড়াতে পারে। পেনড্রাইভ, ফ্লপি ডিস্ক, সিডি, ইমেইল, ইউএসবি ড্রাইভ, ইন্টারনেট ডাউনলোড এবং নেটওয়ার্ক শেয়ারিং এর মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।
৩ম্যালিসিয়াস কার্যক্রম (Malicious Activities)ভাইরাস কম্পিউটারের বিভিন্ন ফাইল নষ্ট করে, সিস্টেমে গোপনে তথ্য চুরি করতে পারে বা কম্পিউটারের কার্যক্ষমতা খুব কমিয়ে দিতে পারে।

কম্পিউটার ভাইরাস থেকে রক্ষার উপায় ৫টি (Ways to Protect Against Computer Virus)

কম্পিউটার ভাইরাস (Computer Virus) এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার যা কম্পিউটারের সিস্টেম বা ফাইলে ঢুকে সকল ফাইল নষ্ট করে দিতে পারে কিংবা চিরতরে মুছে ফেলতে পারে। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল যেন কম্পিউটার ভাইরাস ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য নষ্ট হওয়ার আগেই তার প্রতিরোধ ব্যবস্থা নেওয়া উচিত। নিচে কম্পিউটার ভাইরাস থেকে রক্ষার উপায়গুলো বর্ণনা করা হলো।

আরো পড়ুন: অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায় ১০টি ২০২৬

১। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন:

একটি ভালো মানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করুন এবং নিয়মিত আপডেট করুন। এটি যে কোন ক্ষতিকারক ভাইরাস শনাক্ত এবং মুছে ফেলতে সাহায্য করবে। আমি আমার কম্পিউটারের নিরাপত্তার জন্য ক্যাসপারস্কি (Kaspersky) অ্যান্টিভাইরাস ব্যবহার করি।

২। সিস্টেম এবং সফটওয়্যার আপডেট রাখুন:

নিয়মিত আপনার অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার আপডেট করুন। কারণ আপডেট গুলোতে নিরাপত্তা প্যাচ থাকে যা ক্ষতিকারক ভাইরাস প্রতিরোধ করতে বিশেষ সহায়ক।

৩। ফায়ারওয়াল এবং নিরাপত্তা প্রটোকল ব্যবহার করুন:

ফায়ারওয়াল এবং অন্যান্য নিরাপত্তা প্রটোকল চালু রাখুন, যাতে করে অননুমোদিত এক্সেস প্রতিরোধ করা সম্ভব হয়।

৪। ইমেইল এবং ডাউনলোড সতর্কতার সঙ্গে পরিচালনা করুন:

যেকোনো সন্দেহমূলক ইমেইল বা অজানা সূত্র থেকে পাওয়া ফাইল ডাউনলোড করা থেকে এড়িয়ে চলুন। সম্ভব হলে ফাইল ডাউনলোডের পূর্বে তা স্ক্যান করে দেখুন।

৫। ব্যাকআপ তৈরি করুন:

আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডাটা নিয়মিত ব্যাকআপ করে রাখুন। যেন ভাইরাস সংক্রমণের কারণে আপনার তথ্য হারালেও তা যেন পুনরুদ্ধার করা সম্ভব হয়।

আরো পড়ুন: ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে শুরু করবেন – Best Digital Marketing 2026

FAQ (প্রশ্নোত্তর) – কম্পিউটার ভাইরাস কি (Computer Virus Ki)? এর প্রকারভেদ ও ১০টি ভাইরাসের নাম

Q1. কম্পিউটার ভাইরাস কি?

উত্তর: কম্পিউটার ভাইরাস হলো একপ্রকার ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার বা কোড যা কম্পিউটারের ভেতরে নিজেই নিজের কপি তৈরি করে কম্পিউটারের ডাটা বা তথ্য নষ্ট করে বা চিরতরে মুছে (Delete) ফেলতে পারে।

Q2. ১০টি কম্পিউটার ভাইরাসের নাম কি কি?

উত্তর: বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ১০টি সুপরিচিত এবং ক্ষতিকর কম্পিউটার ভাইরাসের নাম হলো:

  1. আইলাভইউ (ILOVEYOU)
  2. মাইডুম (MyDoom)
  3. ওয়ানাক্রাই (WannaCry)
  4. ক্রিপটোলকার (CryptoLocker)
  5. ক্লেজ (Klez)
  6. মেলিসা (Melissa)
  7. কনফিকার (Conficker)
  8. কোড রেড (Code Red)
  9. নিমদা (Nimda)
  10. সাসের (Sasser)।

Q3. কম্পিউটার ভাইরাস কি কি ক্ষতি করে?

উত্তর: কম্পিউটার ভাইরাস কম্পিউটারের গতি ধির করে দেয়, ডাটা বা ফাইল মুছে ফেলে, গোপনে গোপনীয় তথ্য বা পাসওয়ার্ড চুরি করে ক্ষতি করে।

Q4. কম্পিউটার ভাইরাস দূর করার উপায় কি?

উত্তর: কম্পিউটার থেকে ভাইরাস দূর করতে প্রথমেই আপনার কম্পিউটারের থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন। এরপর কম্পিউটারটি সেইফ মুডে (Safe Mode) চালু করে একটি ভালো মানের অ্যান্টিভাইরাস যেমন ক্যাসপারস্কি (Kaspersky) দিয়ে সম্পূর্ণ সিস্টেম স্ক্যান করুন। তারপর নির্দেশনা মত কার্যক্রম শেষ করুন।

Q5. কম্পিউটার ভাইরাস কিভাবে ছড়ায়?

উত্তর: কম্পিউটার ভাইরাস হলো ক্ষতিকর প্রোগ্রাম বা সফটওয়্যার যা নিজে থেকেই কপি হয় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে। সাধারণত সংক্রমিত পেনড্রাইভ, সিডি, ইমেইলের ক্ষতিকারক ফাইল ও ইন্টারনেটের মাধ্যমে ছড়ায়।

সর্বশেষ কথা – কম্পিউটার ভাইরাস কি (Computer Virus Ki)? এর প্রকারভেদ ও ১০টি ভাইরাসের নাম

প্রিয় পাঠক এতক্ষণ আমরা কম্পিউটার ভাইরাস কি (Computer Virus Ki)? এটি কত প্রকার, এটি কম্পিউটারের কি কি ক্ষতি করতে পারে এবং ১০টি ভাইরাসের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি কম্পিউটার ভাইরাস (Computer Virus K) কি? লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝেছেন।

কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার বা কোড যা আপনার কম্পিউটারের সমস্ত ভালো ফাইল বা ডাটা বা তথ্য নষ্ট করে ডিলিট করে দিতে পারে। এজন্য সতর্কতার সাথে সিডি, পেনড্রাইভ এবং ইন্টারনেট ব্যবহার করুন। তার সাথে অবশ্যই ভালো মানের একটি অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

আরো পড়ুন: স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ | 10 Best Samsung Mobile ২০২৬

আজকের কম্পিউটার ভাইরাস (Computer Virus) কি? লেখাটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। লেখার মাধ্যমে কোন ভুল ত্রুটি থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

আজকের কম্পিউটার ভাইরাস কি (Computer Virus Ki)? এর প্রকারভেদ ও ১০টি ভাইরাসের নাম লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

লেখক পরিচিতি:

কম্পিউটার ভাইরাস কি

মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

এড ব্লকার সনাক্ত করা হয়েছে!!!

Please আপনার Ad blocker বন্ধ করুন। আমাদের সাইটের কনটেন্ট ফ্রিতে পড়তে আপনার এড ব্লকারটি বন্ধ করে পেজটি রিফ্রেশ করুন। ধন্যবাদ!

Scroll to Top