আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি সুমাইয়া নামের অর্থ সম্পর্কে জানতে চাচ্ছেন? সুমাইয়া মুসলিম পরিবারের মেয়েদের জন্য নাম রাখার জন্য অত্যন্ত পছন্দনীয় এবং জনপ্রিয় একটি নাম। এই নামটি যেমন সুন্দর তেমনি এর অর্থও চমৎকার! সুমাইয়া একটি জনপ্রিয় ইসলামিক ও ঐতিহাসিক নামও বটে!
![]() |
| সুমাইয়া-নামের-অর্থ-কি |
পোস্ট সূচিপত্র:আজকে আমরা আমার ‘Faruk Shahina’ ব্লগে সুমাইয়া নামের অর্থ কি – সে সম্পর্কে আলোচনা করব। কেননা বাংলাদেশে মুসলিম পরিবারের অনেক মেয়ের নাম সুমাইয়া। তাই পিতা-মাতা থেকে শুরু করে অভিভাবক অনেকেই ‘সুমাইয়া’ নামের অর্থ কি – তা জানতে চেয়ে থাকেন। তো চলুন বন্ধুরা, সুমাইয়া নামের অর্থ কি? সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
সুমাইয়া নামের অর্থ কি?
আজকে জানাব, সুমাইয়া নামের অর্থ কি, সুমাইয়া নামের ইংরেজি, আরবি, উর্দু বানান, এই নামের বৈশিষ্ট্য, সুমাইয়া নামের মেয়েরা কেমন হয়, সুমাইয়া নামের সাথে যুক্ত নামের তালিকা ইত্যাদি। মুসলিম পরিবারে অত্যন্ত আদরের নবজাতক কন্যা সন্তানের নামকরণের জন্য একটি সুন্দর ও রুচিসম্মত শ্রুতি মধুর ইসলামিক নাম বাছাই করে থাকেন। আর এ ক্ষেত্রে ইসলামিক নাম হিসেবে ‘সুমাইয়া’ নামটিই বেশি পছন্দ করেন। তাই আপনি যদি আপনার ছোট্ট সোনামণির নাম সুমাইয়া রাখতে চান, তবে এখনই জেনে নিন সুমাইয়া নাম সম্পর্কে বিস্তারিত।
Sumaiya name meaning in Bangla | সুমাইয়া নামের অর্থ কি?
‘সুমাইয়া’ নামের আভিধানিক অর্থ হলো সুনাম, সুখ্যাতি, সম্মানিত, প্রশংসিত, উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সম্মানিত মহিলা, স্বতন্ত্র চিহ্ন, নিদর্শনের অধিকারী, সুউচ্চ, খ্যাতি ইত্যাদি। এটি একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহাসিক ইসলামিক নাম। মুসলিম পরিবারের মেয়ে বাবুর নাম রাখার জন্য এটি একটি চমৎকার আদর্শ নাম।
আরো পড়ুন: ২০২৭ সালের রোজা কত তারিখে?
সুমাইয়া (Sumaiya) নামটি একটি আরবি শব্দ। সুমাইয়া শব্দটি আরবি “সামা” ( ﺳﻤﺎﺀ) শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো ‘উচ্চ’ । আর “সিমাহ” (ﺳﻤﺔ) শব্দের অর্থ হলো “চিহ্ন” বা “নিদর্শন”। সুতরাং “সুমাইয়া” নামের অর্থ হলো “উচ্চ চিহ্ন” বা “উচ্চ নিদর্শন”। সুমাইয়া নামটি একটি সুন্দর অর্থপুর্ণ ইসলামিক ও আরবি নাম।
সুমাইয়া নামের সঠিক বাংলা বানান
সুমাইয়া নামটির সঠিক বাংলা বানান হলো – সুমাইয়া। অনেকেই তার প্রিয় কন্যা সন্তানের নাম লেখার ক্ষেত্রে ভুল ভাবে ‘ছুমাইয়া’ বা ‘সুমাঈয়া’ বা ‘সুমায়য়া’ বা ‘শুমাইয়া’ বানান লিখে থাকেন। তবে উপরে উল্লেখিত “সুমাইয়া” বানানটিই সঠিক হবে।
সুমাইয়া নামের সঠিক ইংরেজি বানান
সুমাইয়া নামের সঠিক ইংরেজি বানান হলো – “Sumaiya”। অনেকেই এই নামটি ইংরেজিতে লেখার ক্ষেত্রে বিভিন্ন ভাবে লিখে থাকেন, যা সঠিক নয়। তাই এই নামটির সঠিক ইংরেজি বানান হবে “Sumaiya”।
সুমাইয়া নামের সঠিক আরবি বানান
সুমাইয়া নামটি একটি আরবী শব্দ, যা ইতিপূর্বে আমরা জেনেছি। সুমাইয়া নামের সঠিক আরবি বানান হলো – (سمية)।
সুমাইয়া নামের সঠিক উর্দু বানান
অনেকেই নিজের নামের বানানটি কৌতুহল বশত উর্দুতে জানতে চান। তাই আপনার নামটি যদি সুমাইয়া হয়, তবে আপনার নামের সঠিক বানান হবে – (سمعیہ)।
সুমাইয়া নামের সঠিক হিন্দী বানান
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় ২৪ কোটি মুসলমান বসবাস করেন এবং অনেকেই বাংলা ভাষা ব্যবহার করেন। তাদের মধ্যে অনেকে তাদের মেয়ে শিশুর নাম সুমাইয়া নামটি রাখেন। তাই সুমাইয়া নামের সঠিক হিন্দী বানান হলো – (सुमैयाो)।
সুমাইয়া নামের মূল বৈশিষ্ট্য
সুমাইয়া নামটির বাংলা অর্থ খুবই আকর্ষণীয় এবং বহু মাত্রিক গুণসম্পন্ন। আরবি ভাষা থেকে আগত এই নামটির অর্থ কোন মর্যাদাবান বৈশিষ্ট্য সমূহকে বিশেষ ভাবে প্রকাশ করে। অনেক নামের উচ্চারণ কঠিন হয়ে থাকে, এর ফলে সেই নামটি বিকৃ্ত হয়ে যায় বা মানুষ তার নামটি সহজে বলতে পারেনা। সেদিক থেকে সুমাইয়া নামটি কিন্তু উচ্চারণের ক্ষেত্রে অত্যন্ত সাবলিল এবং শ্রুতিমধুর। তো চলুন বন্ধুরা, সুমাইয়া নামটির মূল বৈশিষ্ট্য সমূহ জেনে নেওয়া যাক।
সুমাইয়া নামের মূল বৈশিষ্ট্য সমূহ
#simple_table {
font-family: arial, kalpurush;
border-collapse: collapse;
width: 100%;
background-color: #C4E9FF;
color:black;
}
#simple_table td, #simple_table th {
text-align: left;
padding: 8px;
border: 1px solid #808080;
}
#simple_table tr:nth-child(even) {
background-color: #FFFFFF;
}
#simple_table tr:hover {
background-color: #C4E9FF;
}
#simple_table tr > th
{
background: #1b90bb;
color: #ffffff;
}
font-family: arial, kalpurush;
border-collapse: collapse;
width: 100%;
background-color: #C4E9FF;
color:black;
}
#simple_table td, #simple_table th {
text-align: left;
padding: 8px;
border: 1px solid #808080;
}
#simple_table tr:nth-child(even) {
background-color: #FFFFFF;
}
#simple_table tr:hover {
background-color: #C4E9FF;
}
#simple_table tr > th
{
background: #1b90bb;
color: #ffffff;
}
| ক্রমিক নং | তথ্য | সুমাইয়া নামের বৈশিষ্ট্য |
|---|---|---|
| ১ | নাম | সুমাইয়া |
| ২ | নামের সঠিক ইংরেজি বানান | সুমাইয়া |
| ৩ | নামের সঠিক আরবি বানান | سمية |
| ৪ | নামের অর্থ | সুনাম, সুখ্যাতি, সম্মানিত, প্রশংসিত, উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সম্মানিত মহিলা, স্বতন্ত্র চিহ্ন, নিদর্শনের অধিকারী, সুউচ্চ, খ্যাতি ইত্যাদি |
| ৫ | নামের মূল উৎস | আরবি |
| ৬ | লিঙ্গ | স্ত্রীলিঙ্গ বা মেয়ে বা নারী |
| ৭ | নামটি কি ইসলামী? | হ্যাঁ |
| ৮ | নামটি ছোট কিনা | হ্যাঁ |
| ৯ | নামটি কত বর্ণ ও শব্দের? | ৪ বর্ণ এবং ১ শব্দের |
| ১০ | সহজ উচ্চারণ ও শ্রূতিমধুর কি? | হ্যাঁ |
| ১১ | সুপরিচিত ও জনপ্রিয় কি? | হ্যাঁ |
| ১২ | নামটির ইসলামিক ঐতিহ্য ও পরিচিতি কি? | ইসলামের প্রথম নারী শহীদের নাম ‘সুমাইয়া’, যিনি জীবদ্দশাতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। |
সুমাইয়া নামের মেয়েরা কেমন হয়?
প্রিয় পাঠক, এতক্ষণ আমরা সুমাইয়া নামের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। এবার আমরা সুমাইয়া নামের মেয়েরা ভালো, না খারাপ হয়, সেই সম্পর্কে জানবো। আসলে নাম দ্বারা কোন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বুঝা যায় না। তবুও কিছু কিছু নাম শুনলেই তার সম্পর্কে কল্পনায় কিছু ধারণা পাওয়া যায়। যেমন – ফরিদা, জামিলা ইত্যাদি মেয়েদের নামের অর্থ হলো সুন্দরী। আবার সেই নামের মেয়েরা বাস্তবে প্রায়ই সুন্দরী হয়ে থাকেন।
তবে সুমাইয়া নামের অর্থ সুনাম, সুখ্যাতি, উচ্চ মর্যাদা ব্যক্তি, সম্মানিত মহিলা, স্বতন্ত্র চিহ্ন, নিদর্শনের অধিকারী, সুউচ্চ, খ্যাতি ইত্যাদি ইতিবাচক অর্থে প্রকাশ করা হয়ে থাকে। সে হিসেবে ‘সুমাইয়া’ নামের মেয়েরা ভালো গুণ সম্পন্ন হওয়ার কথা। আবার অনেক জ্ঞানী ব্যক্তিগণ মনে করেন, ভালো গুণে গুনান্বিত ব্যক্তিদের নামের সাথে মিল রেখে সন্তানের নাম রাখলে সন্তানও তাদের মত গুণী হওয়ার সম্ভাবনা থাকে। তাই সুমাইয়া নামের মেয়েরাও খুব ভালো হওয়ার কথা। তবে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্য একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহর হাতেই ন্যস্ত।
সুমাইয়া নামের সাথে যুক্ত নামের তালিকা
সুমাইয়া নামটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তাছাড়া এই নামটি মুসলিম বিশ্বে খুবই সুপরিচিত এবং জনপ্রিয়। তাই অনেক মুসলিম পরিবারে সুমাইয়া নামের সাথে মিল রেখে তাদের মেয়ে শিশুর জন্য দুই শব্দে নাম রাখতে চান। নিচের টেবিলে সুমাইয়া নামের সাথে যুক্ত নামের তালিকা উল্লেখ করা হলো – ২৫টি বাছাইকৃত নাম ইংরেজি উচ্চারণ সহ।
#simple_table {
font-family: arial, kalpurush;
border-collapse: collapse;
width: 100%;
background-color: #C4E9FF;
color:black;
}
#simple_table td, #simple_table th {
text-align: left;
padding: 8px;
border: 1px solid #808080;
}
#simple_table tr:nth-child(even) {
background-color: #FFFFFF;
}
#simple_table tr:hover {
background-color: #C4E9FF;
}
#simple_table tr > th
{
background: #1b90bb;
color: #ffffff;
}
font-family: arial, kalpurush;
border-collapse: collapse;
width: 100%;
background-color: #C4E9FF;
color:black;
}
#simple_table td, #simple_table th {
text-align: left;
padding: 8px;
border: 1px solid #808080;
}
#simple_table tr:nth-child(even) {
background-color: #FFFFFF;
}
#simple_table tr:hover {
background-color: #C4E9FF;
}
#simple_table tr > th
{
background: #1b90bb;
color: #ffffff;
}
| ক্রমিক নং | সুমাইয়া যুক্ত নাম | সুমাইয়া যুক্ত নামের ইংরেজি উচ্চারণ |
|---|---|---|
| ১ | সুমাইয়া মিম | Sumaiya Mim |
| ২ | সুমাইয়া আক্তার | Sumaiya Akter |
| ৩ | সুমাইয়া আক্তার শিলা | Sumaiya Akter Shila |
| ৪ | সুমাইয়া আফসানা | Sumaiya Afsana |
| ৫ | সুমাইয়া তালুকদার | Sumaiya Talukder |
| ৬ | সুমাইয়া জান্নাত ঐশী | Sumaiya Jannat Oishi |
| ৭ | সুমাইয়া তানজিন তৃশা | Sumaiya Tanjin Trisha |
| ৮ | সুমাইয়া সুমাইয়া | Sumaiya Sumaiya |
| ৯ | সুমাইয়া জাফরিন | Sumaiya Jafrin |
| ১০ | সুমাইয়া স্নেহা | Sumaiya Sneha |
| ১১ | সুমাইয়া সুলতানা | Sumaiya Sultana |
| ১২ | সুমাইয়া চৌধুরী | Sumaiya Chowdhury |
| ১৩ | সুমাইয়া আক্তার সামী | Sumaiya Akter Sami |
| ১৪ | সুমাইয়া মাহমুদ | Sumaiya Mahmud |
| ১৫ | রুবাইয়া সুমাইয়া | Rubaiya Sumaiya |
| ১৬ | সুমাইতা সুমাইয়া | Sumaita Sumaiya |
| ১৭ | মেহেজাবিন সুমাইয়া | Mehejabin Sumaiya |
| ১৮ | রাইসা সুমাইয়া | Raisa Sumaiya |
| ১৯ | মাইশা সুমাইয়া | Maisha Sumaiya |
| ২০ | সামিরা আক্তার সুমাইয়া | Samira Akter Sumaiya |
| ২১ | সুমাইয়া তাবাসসুম | Sumaiya Tabassum |
| ২২ | আয়েশা সুমাইয়া | Ayesha Sumaiya |
| ২৩ | ফাতিমা সুমাইয়া | Fatima Sumaiya |
| ২৪ | উম্মে সুমাইয়া | Umme Sumaiya |
| ২৫ | সুমাইয়া জান্নাতুল মাওয়া | Sumaiya Jannatul Mawa |
সুমাইয়া ঐতিহাসিক ইসলামিক ব্যক্তিত্ব – ইসলামের প্রথম ও নারী শহীদ
ইসলামের সর্বশেষ নবী সাঃ যখন আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম প্রচার করছিলেন, তখন সুমাইয়া রাঃ তাঁর স্বামী-সন্তান সহ ইসলাম ধর্ম গ্রহণ করে সপরিবারে সবাই মুসলিম হয়ে যান। যারা ইসলাম শুরুর দিকে মুসলমান হয়েছিলেন, তাদের মধ্যে সুমাইয়া ছিলেন ১৭তম ব্যক্তি। তাঁর পুরো নাম হলো – হযরত সুমাইয়া বিনতে খাব্বাত (রাঃ)। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের শত্রু আবু জাহেলের নিক্ষিপ্ত বর্শায় তিনি শাহাদাত বরণ করেন। তিনিই ইসলামের সর্ব প্রথম শহীদ এবং প্রথম নারী শহীদ। (সূত্রঃ দালায়েলুন নবুয়ত ২/২৮২, আল-বিদায়াহ ৩/৫৯)
ইসলামের মহীয়সী নারীদের মধ্যে সুমাইয়া ছিলেন অন্যতম। সুমাইয়াকে যখন উলঙ্গ করে গোপনাঙ্গে বর্শা দিয়ে আবু লাহাব হত্যা করে তখন আল্লাহর নির্দেশে জান্নাত থেকে কাপড় এনে তাঁকে পরিয়ে দেওয়া হয়। তারপর তিনি শহীদ হোন। তিনি পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হোন। তিনি একজন জান্নাতি মহিলা।
FAQ (প্রশ্নোওর) – সুমাইয়া নামের অর্থ কি?
Q1. Sumaiya নামের আরবি অর্থ কি?
উত্তর: সুমাইয়া (Sumaiya) একটি সুন্দর শ্রুতিমধুর ও জনপ্রিয় আরবি নাম। এই নামের আভিধানিক অর্থ হলো সুনাম, সুখ্যাতি, উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সম্মানিত ইত্যাদি।
Q2. Sumaiya (সুমাইয়া) নামের বিখ্যাত ব্যক্তি কে?
উত্তর: ইসলাম ধর্মের সবচেয়ে বিখ্যাত ও শ্রদ্ধা ভাজন হলেন সুমাইয়া, যিনি শুরুর দিকে ১৭তম ব্যক্তি হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য হিজরত পূর্ব সময়ে আবু জাহেলের নির্মম নির্যাতনে মক্কায় শহীদ হোন। তিনিই ইসলামের প্রথম শহীদ এবং প্রথম নারী শহীদ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হোন। তিনি একজন জান্নাতি মহিলা সাহাবিয়া।
অন্যদিকে বর্তমানে বিশ্বে বিখ্যাতদের মধ্যে রয়েছেন সুমাইয়া কাজী, যিনি একজন বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নারী উদ্যাক্তা। তিনি একজন বিশ্বের সেরা সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
Q3. সুমাইয়া নামের মেয়েরা কেমন হয়?
উত্তর: সুমাইয়া নামের মেয়েরা সাধারণত শান্ত, বুদ্ধিমতি, দয়ালু ও উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন।
Q4. সুমাইয়া কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: সুমাইয়া বর্তমান ইথিওপিয়ায় জন্মগ্রহণ করেন।
Q5. সুমাইয়া নামের ইংরেজি কি?
উত্তর: সুমাইয়া নামের ইংরেজি বানান হলো – Sumaiya।
সর্বশেষ কথা
প্রিয় পাঠক, এতক্ষণ আমরা সুমাইয়া নামের অর্থ কি, সুমাইয়া নামের ইংরেজি, আরবি, উর্দু বানান, এই নামের বৈশিষ্ট্য, সুমাইয়া নামের মেয়েরা কেমন হয়, সুমাইয়া নামের সাথে যুক্ত নামের তালিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। সবকিছু বিবেচনা করে নামটি আপনার পছন্দ হলে আপনার ছোট্ট সোনামণির জন্য সুমাইয়া রাখতে পারেন।
আজকের লেখাটি আপনার পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইলো। এই রকম ভালো ভালো লেখা পড়তে আমাদের Faruk Shahina ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ করছি। ‘সুমাইয়া নামের অর্থ কি জানেন’ – আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)
আরো অন্যান্য বিষয় পড়ুন:


