ডাচ বাংলা ব্যাংক লোন | Dutch Bangla Bank Loan 2026 প্রসেসিং খুব সহজেই জেনে নিন। বাংলাদেশের যেসব ব্যাংকে বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের সেবা চালু রয়েছে তাদের মধ্যে অন্যতম ও পছন্দের দিক দিয়ে এগিয়ে আছে বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক ডাচ বাংলা ব্যাংক পিএলসি (Dutch Bangla Bank PLC)। বর্তমানে খুব সহজে ডাচ বাংলা ব্যাংক থেকে অল্প সুদের হারে বিভিন্ন প্রকার লোন পাওয়া যাচ্ছে। এ ব্যাংকে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ডকুমেন্টস দেখিয়ে ভেরিফিকেশনের পর খুব সহজেই লোন পাওয়া যায়।
Table of Contents
ডাচ বাংলা ব্যাংক প্রবাসী লোন, স্টুডেন্ট বিজনেস লোন, ডাচ বাংলা স্যালারি লোন, হোম লোন, Dutch Bangla Bank Loan সহ বিভিন্ন রকম লোন সুবিধা চালু করেছে ডাচ বাংলা ব্যাংক (Dutch Bangla Bank)। ডাচ-বাংলা ব্যাংক প্রবাসী লোন নিতে কি কি কাগজপত্র লাগে, কতদিনের মধ্যে পরিশোধ করতে হয়, এই সুদের হার কত, Dutch Bangla Bank helpline ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আজকে আপনাদেরকে জানিয়ে দেব।
ডাচ বাংলা ব্যাংক লোন | Dutch Bangla Bank Loan
বর্তমানে বিদেশ যাওয়ার খরচ বা ভিসা প্রসেসিং খরচের জন্য ডাচ বাংলা ব্যাংক সরাসরি কোন প্রবাসী লোন প্রদান করে না। তবে বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা এবং দেশে স্থায়ীভাবে সম্পদ বা নিশ্চিত আয়ের উৎস থাকা ব্যক্তিরা বিকল্প উপায়ে ডাচ বাংলা ব্যাংক থেকে লোন সুবিধা নিতে পারবেন।
বিদেশ যাওয়ার জন্য বাংলাদেশের অনেক প্রবাসী ভাই-বোন আছেন যারা টাকা-পয়সার জন্য বিদেশে যেতে পারছেন না এবং বিদেশ গিয়ে কাজ করতে পারছেন না। তাদের জন্য ডাচ-বাংলা ব্যাংক দিচ্ছে ডিপিএস (FDR) এর বিপরীতে লোন এবং পার্সোনাল লোন (Personal Loan) সুবিধা।
এই ডাচ বাংলা ব্যাংক প্রবাসী লোন (Dutch Bangla Bank Probashi Loan) নিয়ে খুব সহজেই বিদেশ গিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন এবং বিভিন্ন বিজনেস করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংকের লোনের প্রকারভেদ
ডাচ বাংলা ব্যাংক থেকে প্রবাসীরা প্রধানত ৩ টি ক্যাটাগরিতে লোনের জন্য যোগ্য হতে পারেন। নিচে ডাজ বাংলা ব্যাংকের লোন কত প্রকার ও কি কি এবং লোনের পরিমাণ কত তা উল্লেখ করা হলো।
| ক্রমিক নং | ডাচ বাংলা ব্যাংক লোনের নাম/ক্যাটাগরি | ডাচ বাংলা ব্যাংক লোনের পরিমাণ |
|---|---|---|
| ১ | পার্সোনাল লোন (Personal Loan) | ৫০,০০০ থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা। |
| ২ | হোম লোন (Home loan) | সম্পদের মূল্যের ৭০% বা সর্বোচ্চ ২ কোটি টাকা। |
| ৩ | কার লোন (Car Loan) | সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা। |
আরো পড়ুন: সিটি ব্যাংক লোন পাওয়ার উপায় | Best City Bank Loan 2026
সে ক্ষেত্রে অবশ্যই আপনার নিজ নামে একটি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস গুলো সঙ্গে নিয়ে প্রবাসী লোনের যে কেউ আবেদন করতে পারবেন। তাহলে চলুন, ডাচ-বাংলা ব্যাংক প্রবাসী লোন নিতে কি কি লাগবে তা বিস্তারিত জেনে নিই।

ডাচ বাংলা প্রবাসী লোন নিতে যা লাগবে
ডাচ বাংলা ব্যাংক প্রবাসী লোন (Dutch Bangla Bank Probashi Loan) এর আবেদন প্রক্রিয়া সহজ এবং ব্যক্তিগত কৃত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং নিকটবর্তী ডাচ বাংলা ব্যাংক শাখার সাথে লোনের আবেদন করা সহজ হয়ে থাকে।
আরো পড়ুন: জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loan 2026
এই প্রবাসী লোন এর মেয়াদ সাধারণত দীর্ঘ হয়ে থাকে যেন প্রবাসী বাঙালিরা স্বপ্ন পূরণের জন্য যত্ন নিতে পারে। প্রবাসী লোন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রমাণপত্র যা যা লাগবে তা ডাচ বাংলা ব্যাংকের আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে।
- ১৮ বছর বয়স হতে হবে।
- কোন দেশে বসবাস করে তার ভিসা।
- পাসপোর্টের ফটোকপি।
- কর্মরত একটি রশিদ।
- বৈধ রেমিটেন্স এর প্রমাণপত্র।
- বিমানের টিকিটের ফটোকপি।
ডাচ বাংলা ব্যাংক প্রবাসী লোন নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র
Dutch Bangla Bank PLC থেকে প্রবাসী লোন সুবিধা নিতে হলে অবশ্যই অত্র ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র গুলো জমা দিতে হবে। কেবলমাত্র ব্যাংক রিকোয়ারমেন্ট পূর্ণ কারি প্রবাসী আবেদনকারী প্রবাসী লোনের জন্য যোগ্য বিবেচিত হবেন।
তাই নিচে দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র গুলো অবশ্যই ডাচ-বাংলা ব্যাংক প্রবাসী লোন আবেদন পত্রের সাথে সংযুক্ত রাখতে হবে তারপরেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারী (ঋণগ্রহীতা) এর প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস
ডাচ-বাংলা ব্যাংক থেকে প্রবাসী লোন নিতে হলে আবেদনকারী এবং গ্যারান্টারের বা জামিনদার উভয়ের প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস অবশ্যই জমা দিতে হবে তা না হলে তিনি ডাচ বাংলা থেকে প্রবাসী লোন থেকে বঞ্চিত হবেন। প্রথমে আমরা দেখে নেব, আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস কি কি লাগে তার নিচে উল্লেখ করা হলো।
| ক্রমিক নং | কাগজপত্র | প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস |
|---|---|---|
| ১ | জাতীয় পরিচয় পত্র | জাতীয় পরিচয় পত্র বা এনআইডি (NID) কার্ডের ফটোকপি। |
| ২ | নাগরিক সনদপত্র | সিটি কর্পোরেশন/পৌর/ ইউপি চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদপত্র। |
| ৩ | ছবি | সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। |
| ৪ | পাসপোর্ট ও ভিসা | বৈধ পাসপোর্ট ও ভিসার স্পষ্ট ফটোকপি। |
| ৫ | চুক্তিপত্র | নিয়োগকৃত চাকরির চুক্তিপত্র বা লেবার কন্ট্রাক্ট পেপার (যদি থাকে)। |
| ৬ | বিএমইটি (BMET) কার্ড | বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড বা ছাড়পত্রের ফটোকপি। (তবে রি-এন্ট্রি বা ছুটি শেষে পুনরায় যাওয়া ভিসার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয়)। |
| ৭ | ব্যাংক হিসাব ও চেকের পাতা | ঋণগ্রহীতার নিজ নামে খোলা অত্র ব্যাংকের সচল হিসাবের স্বাক্ষরিত ০৩ (তিন) টি এমআইসিআর (MICR) ব্ল্যাঙ্ক চেকের পাতা এবং ওই অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট। |
| ৮ | বিদ্যুৎ বিলের কপি | বাংলাদেশের স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিলের কপি। |
| ৯ | জমির দলিল | বৈধ জমির দলিলপত্র। |
জামিনদার (গ্যারান্টার) এর প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস
আপনি যদি ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আপনার গ্যারান্টারের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস অবশ্যই জমা দিতে হবে। গ্যারান্টার হিসাবে আপনি আপনার পিতা-মাতা, স্বামী-স্ত্রী অথবা অন্য কোন নিকট আত্মীয়কে নির্বাচন করতে পারেন। ডাচ বাংলা ব্যাংক লোন পেতে গ্যারান্টার এর জন্য কি কি কাগজপত্র ডকুমেন্টস লাগবে তা নিচে উল্লেখ করা হলো।
| ক্রমিক নং | কাগজপত্র | প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস |
|---|---|---|
| ১ | জাতীয় পরিচয় পত্র | জামিনদার (গ্যারান্টার) এর জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি। |
| ২ | ছবি | জামিনদার (গ্যারান্টার) এর সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। |
| ৩ | নাগরিকত্ব সার্টিফিকেট | জামিনদার (গ্যারান্টার) এর বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য নাগরিকত্ব সার্টিফিকেট। |
| ৪ | চাকরিজীবী/ব্যবসায়ী | জামিনদার (গ্যারান্টার) চাকরিজীবী হলে স্যালারি সার্টিফিকেট ও ব্যাংক একাউন্ট নম্বর। অথবা ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স নম্বর ও ট্রেড লাইসেন্স ফটোকপি। |
প্রিয় পাঠক, আপনার এবং জামিনদার (গ্যারান্টার এর যদি উপরের কাগজপত্র এবং ডকুমেন্টস থাকে তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে সহজেই লোন পাবেন।
আরো পড়ুন: বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম ২০২৬
তাছাড়া কোন কাগজপত্র ও ডকুমেন্টস যদি ঘাটতি থাকে তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংকের প্রবাসী লোন থেকে বঞ্চিত হবেন। এর জন্য ডাচ বাংলা ব্যাংকের প্রবাসী লোন (Dutch Bangla Bank Probashi Loan) নেওয়ার আগেই সব কিছু কাগজপত্র এবং ডকুমেন্টস সংগ্রহ করে তারপর যোগাযোগ করবেন।

ডাচ বাংলা ব্যাংক প্রবাসী লোনে কারা আবেদন করতে পারবেন
প্রিয় পাঠক, এতক্ষণ আমরা ডাচ বাংলা ব্যাংক লোন (Dutch Banla Bank Loan) নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র এবং ডকুমেন্টস সম্পর্কে বিস্তারিত জেনেছি। এবার আমরা ডাচ বাংলা ব্যাংক লোনের (Dutch Bangla Bank loan) জন্য কারা কারা আবেদন করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব।
ডাচ বাংলা ব্যাংক প্রবাসী লোনের জন্য আবেদন করতে নিম্নলিখিত ব্যক্তিগণ প্রাথমিকভাবে যোগ্যতা সম্পন্ন থাকতে হবে।
প্রবাসী বাঙালি
যেসব বাঙালি ব্যক্তি বর্তমানে প্রবাসে স্থায়ী বাসিন্দা সহ বাইরে থাকতে বাধ্য হচ্ছেন তারা ডাচ-বাংলা ব্যাংক প্রবাসী লোনের জন্য আবেদন করতে পারবেন।
ব্যক্তিগত গ্যারান্টার
যেসব বাঙালি প্রবাসী ব্যক্তির কাছে যিনি স্থায়ী বাসিন্দা রয়েছেন, সেখান থেকে একজন ব্যক্তি ডাচ বাংলা ব্যাংকে গ্যারান্টার হিসাবে আবেদন করতে পারবেন।
আরো পড়ুন: আমি ১ লক্ষ টাকা লোন নিতে চাই | Urgent 1 Lakh Taka Loan Nite Chai
ডাচ বাংলা ব্যাংক প্রবাসী লোনের পরিমাণ, সুদ ও মেয়াদ
ডাচ বাংলা ব্যাংকের প্রবাসী লোনের পরিমাণ সুদের হার এবং মেয়াদ নিচে দেওয়া হল-
- লোনের পরিমাণ সর্বনিম্ন: ২ লাখ টাকা।
- লোনের পরিমাণ সর্বোচ্চ: ২ কোটি টাকা।
- সুদের হার নতুন লোনের ক্ষেত্রে: ৭.৫০%।
- সুদের হার (অন্য ব্যাংক থেকে টেক ওভার): ৭%।
- প্রসেসিং ফি নতুন লোনের ক্ষেত্রে: ০.৫% – ১%।
- প্রসেসিং ফি (অন্য ব্যাংক থেকে টেকওভার): নেই।
- লোনের মেয়াদ: ১ থেকে ২৫ বছর।
ডাচ বাংলা ব্যাংকের লোনের পরিমাণ, সুদের হার এবং মেয়াদ
| ক্রমিক নং | লোনের নাম/ক্যাটাগরি | লোন এর পরিমাণ | সুদের হার | লোনের মেয়াদ |
|---|---|---|---|---|
| ১ | পার্সোনাল লোন (Personal Loan) | ৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা। | ১২% থেকে ১৫% | ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর। |
| ২ | হোম লোন (Home Loan) | সম্পদের মূল্যের ৭০% (পার্সেন্ট) অথবা সর্বোচ্চ ২ কোটি টাকা। | ১১.৫% থেকে ১৩.৫% | ১ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর। |
| ৩ | কার লোন (Car Loan) | সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা। | ১২.৫% থেকে ১৪% | ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর। |
বিশেষ দ্রষ্টব্য (সুদের হারের ক্ষেত্রে প্রযোজ্য): বাংলাদেশ ব্যাংক সম্প্রতি পলিসি রেট এবং বাজার পরিস্থিতি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোর লোনের গড় সুদের হার ১১.৮১% থেকে ১৩.৫০% এর আশে পাশে ওঠানামা করে। গ্রাহকের পেশা, আয়ের উৎস ও পরিমাণ এবং গ্রাহকের ব্যাংকের সাথে পূর্ববর্তী লেনদেন সম্পর্কের ওপর ভিত্তি করে সুদের হার কিছুটা কম বেশি হতে পারে।
উপরে উল্লেখিত মৌলিক তথ্য গুলো dutch bangla bank লোনের পরিমাণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তাছাড়া সুদের হার মেয়াদ এবং অন্যান্য শর্তাদি যে কোন সময় পরিবর্তনশীল হতে পারে তাই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখায় (Dutch Bangla Bank Branch) গিয়ে প্রবাসী লোন সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।
ডাচ-বাংলা ব্যাংক প্রবাসী লোন আবেদন
আপনি যদি মন স্থির করে থাকেন আপনার ডাচ বাংলা ব্যাংকের প্রবাসী লোন প্রয়োজন তাহলে আপনি সরাসরি আপনার নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংকে যোগাযোগ করে ম্যানেজারের কাছ থেকে ডাচ বাংলা ব্যাংকের প্রবাসী লোনের আবেদন ফরম নিয়ে পূরণ করে প্রয়োজনীয় প্রমাণপত্র ও ডকুমেন্টস উল্লেখ করে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন।
আরো পড়ুন: আশা এনজিও লোন পদ্ধতি (আশা লোন ডট কম)
ডাচ-বাংলা ব্যাংক হেল্পলাইন – Dutch Bangla Bank helpline
ডাচ-বাংলা ব্যাংক হেল্পলাইন – Dutch Bangla Bank helpline এর অফিসিয়াল নম্বর গুলো নিচে উল্লেখ করা হলো আপনি যেকোনো সময় ২৪/৭ দেশীয় মোবাইল অপারেটর এবং বিদেশ থেকে বা ল্যান্ড লাইন থেকে ফোন করে আপনার সমস্যার কথা জানিয়ে সমাধান নিতে পারবেন।
১। ১৬২১৬ (বাংলাদেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে যেকোনো সময় ২৪/৭ কল করুন)।
২। ০৯৬১২৩১৬২১৬ (বিদেশ থেকে অথবা ল্যান্ডলাইন থেকে যেকোনো সময় ২৪/৭ কল করুন)।
সর্বশেষ কথা – ডাচ বাংলা ব্যাংক লোন | Dutch Bangla Bank Loan 2026
ডাচ বাংলা ব্যাংক লোন | Dutch Bangla Bank Loan একটি সুবিধা জনক পদক্ষেপ যার মাধ্যমে প্রবাসী বাঙালিগণ সহজে লোন গ্রহণ করতে পারেন। এই প্রবাসী লোন দ্বারা নিজের ব্যবসার উন্নতি ও স্বায়ত্ত শাসিত প্রয়োজন গুলো পূরণ করার সুযোগ পান।
ডাচ-বাংলা ব্যাংক প্রবাসীর লোন নেওয়ার জন্য আবেদনকারী প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণপত্র সহ গ্যারেন্টারের স্বীকৃতির মাধ্যমে প্রবাসী লোন পেতে পারেন। আশা করি আজকের ডাচ বাংলা ব্যাংক লোন | Dutch Bangla Bank Loan শিরোনামের লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। ডাচ বাংলা ব্যাংক লোন | Dutch Bangla Bank Loan লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:

মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)
আরো পড়ুন: Best 1650+ মেয়েদের ইসলামিক নাম সুন্দর অর্থসহ (সব অক্ষরে)


