ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড | First Security Islami Bank Limited 2026

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড | First Security Islami Bank Limited সম্পর্কে বিস্তারিত জানতে চান? কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন বিস্তারিত বাংলাদেশে ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার ইতিহাসে অত্যাধুনিক ও প্রগতিশীল দিকনির্দেশনা “ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (FSIB) ”  অন্যতম পথপ্রদর্শক। এই ব্যাংক সম্পূর্ণ ইসলামী শরিয়াহ সম্মত ব্যাংক, যা সকল ইসলামী বিধি-বিধান অনুসরণ করে থাকে।

আপামর ধর্ম প্রাণ জনসাধারণের চাহিদা এবং অত্র ব্যাংকের পরিচালনা পর্ষদের বিচক্ষণ সিদ্ধান্তের ন্যায্যতা বিবেচনা করে এই ব্যাংকটিকে একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের রূপান্তরিত করা হয়েছিল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি একটি বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের ইসলামিক শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় অবস্থানে রয়েছে এই ব্যাংক।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড | First Security Islami Bank Limited

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ সকল ধরনের গ্রাহকদের পরিবর্তনশীল অভ্যাস উপলব্ধি করে গতিশীল বৃদ্ধি বজায় রাখতে এবং আমাদের দেশের ব্যাংকিং অঙ্গনের প্রগতিশীলতার প্রতীক হয়ে ওঠার জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা তৈরির জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে।

ব্যাংক পরিচালনার ধরন ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর দেড় যুগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রতিটি সূচকে ঈর্ষণীয় প্রবৃদ্ধি ও সাফল্য পেয়েছে।

আরো পড়ুন: বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম ২০২৬

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মালিক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মালিক কে সে সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়ে থাকেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মালিক হলো এই ব্যাংকের চেয়ারম্যান চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম নিজেই। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল ২৯ আগস্ট, ১৯৯৯ সাল।

এরপর বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রনকারী সংস্থা ‘বাংলাদেশ ব্যাংক’ হতে প্রচলিত ব্যাংকিং ধারা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অনুমতি বা লাইসেন্স প্রাপ্ত হয় ২২ সেপ্টেম্বর ১৯৯৯ সাল। তারপর ১ জানুয়ারি, ২০০৯ সাল থেকে এটি প্রচলিত ব্যাংকিং ধারার বদলে একটি পূর্ণাঙ্গ ‘ইসলামী শরিয়া’ ভিত্তিক ব্যাংকিং ধারায় কার্যক্রম শুরু করে।

কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি উদ্বোধন হয় ২৫ অক্টোবর, ১৯৯৯ সাল। এই ব্যাংকটি ১ (এক)  বিলিয়ন টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করেছিল। আশা করি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মালিক কে সে সম্পর্কে ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছেন।

ফার্স্ট-সিকিউরিটি-ইসলামী-ব্যাংক-লিমিটেড
ফার্স্ট-সিকিউরিটি-ইসলামী-ব্যাংক-লিমিটেড 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মালিক বলতে এটি একটি বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ২০০৮ সালে ব্যাংকটি শেয়ার বাজার এর অন্তর্ভুক্ত হয়। ব্যাংকটি প্রতিটি ১০০ টাকা মূল্যমানের ১০ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখা সমূহ – ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড | First Security Islami Bank Limited Branch

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ মাল্টি ডেলিভারি চ্যানেলের মাধ্যমে সারাদেশে তার গ্রাহকদের বিস্তৃত ভিত্তির কাছে সহজে এক্সেস প্রদান করে থাকে। যার মধ্যে রয়েছে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, সারাদেশব্যাপী অবস্থিত এটিএম বুথ এবং সেই সাথে অ্যাপ। ” FSIB  ক্লাউড” ভিত্তিক ইন্টারনেট ব্যাংকিং সেবা এবং মোবাইল আর্থিক পরিষেবা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর বর্তমান ৯ টি আঞ্চলিক কার্যালয়, ২০৬ টি শাখা, ১৭৭ টি উপ শাখা,  ২৪৬ টি এটিএম বুথ, ১০৮ টি এজেন্ট ব্যাংকিং আউটলেট,  ২৮ টি কালেকশন বুথ এবং বিস্তৃত একটি শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে তাদের ব্যাংকিং কার্যক্রমের সেবা চালিয়ে যাচ্ছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সহ সারাদেশব্যাপী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা রয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখা সমূহ ব্রাঞ্চ কোডসহ বিস্তারিত জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

এখানে ক্লিক করুন: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখা সমূহ।

 ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে হিসাব খোলার আবেদন ফরম পেতে নিচের লিংকে ক্লিক করুন।

 এখানে ক্লিক করুন:  হিসাব খোলার আবেদন ফরম ।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আমানত ও বিনিয়োগ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ উল্লেখযোগ্য সংখ্যক নতুন সঞ্চয় স্কিম চালু করেছে। এসব সঞ্চয় স্কিমের মধ্যে মাসিক সঞ্চয় স্কিম, মাসিক আমানত স্কিম এবং দ্বিগুণ আমানত স্কিম উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে।

ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন, গৃহ নির্মাণ, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও পল্লী খাত, সিকিউরড ওভার ড্রাফ্ট, কর্মচারী খাত এবং অভ্যন্তরীণ বিল ক্রয় ও বাট্টা খাতে বিনিয়োগ করে। এছাড়াও অন্যান্য খাত যেমন – সরকারের ইসলামী বিনিয়োগ বন্ড, ট্রেজারি বিল এবং প্রাইজ বন্ড খাতেও বিনিয়োগ করে থাকে।

ফার্স্ট-সিকিউরিটি-ইসলামী-ব্যাংক-শাখা-সমূহ
ফার্স্ট-সিকিউরিটি-ইসলামী-ব্যাংক-শাখা-সমূহ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বর্তমান অবস্থা | Current Status of First Security Islami Bank LTD.

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বর্তমান অবস্থা কেমন আছে সে সম্পর্কে অনেকেই জানতে চেয়ে থাকেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ৫৬ শতাংশ ঋণ এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দখলে।

এসব ঋণ চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৪টি শাখা থেকে অনিয়ম এর মাধ্যমে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ১১ সদস্যের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে যে পর্ষদের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল আলম। 

ব্যাংক কর্তৃপক্ষ ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ঋণের সময় বৃদ্ধিসহ নিবিড় মনিটরিং ও আদায়ের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রাহকদের আশ্বস্ত করতে তারা  ধারাবাহিক মনিটরিং ও রিকভারি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অচিরেই খেলাবি ঋণ কমিয়ে আনতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে।

আশা করি উপরের লেখাটুকু পড়ে আপনারা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর বর্তমান অবস্থা কেমন রয়েছে তা বুঝতে এবং জানতে পেরেছেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নাম পরিবর্তন

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কোম্পানি আইন – ১৯৯৪ এর ১১ ক (ক) ধারার বিধান অনুযায়ী তফসিলি ব্যাংকের তালিকায় ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

আরো পড়ুন: আশা এনজিও লোন পদ্ধতি

FAQ (প্রশ্নোত্তর) – ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড | First Security Islami Bank Limited 

Q1. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেমন?

উত্তর: বর্তমানে বড় ঋণ কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ, লেনদেনের জটিলতা এবং মূলধন ঘাটতি ও লোকসানের কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

Q2. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সুইফট কোড কি?

উত্তর: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সুইফট কোড হলো FSEBBDDHXXX বা FSEBBDDH, যার –

প্রধান অফিস কোড: FSEBBDDHXXX অথবা (৮ অক্ষরের কোড FSEBBDDH) এবং

শাখা ভিত্তিক কোড: নির্দিষ্ট শাখার জন্য সুইফট কোড আলাদা হতে পারে, যেমন চট্টগ্রামের আগ্রাবাদ শাখার জন্য কোড: FSEBBDDHAGR.

Q3. ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মালিক কে?

উত্তর: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং ইসলামিক শরীয়াহ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যার মালিকানা সাধারণ শেয়ারহোল্ডার, উদ্যোক্তা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ব্যস্ত রয়েছে।

Q4. ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কি সরকারি?

উত্তর: না, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একটি ইসলামী শরিয়াহ ভিত্তিক বেসরকারি পাবলিক লিমিটেড ব্যাংক।

Q5. বাংলাদেশের সব থেকে নিরাপদ ব্যাংক কোনটি?

উত্তর: বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং খেলাপি ঋণের হার বিবেচনা করে ব্র্যাক ব্যাংক পিএলসিকে অন্যতম নিরাপদ এবং শক্তিশালী বেসরকারি ব্যাংক হিসেবে গণ্য করা হয়। তবে সবচেয়ে বড় ও প্রথম পূর্ণাঙ্গ ইসলামী শরীয়াহ ভিত্তিক নিরাপদ ইসলামী ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

Q6. বাংলাদেশ ইসলামী ব্যাংক কয়টি ও কি কি?

উত্তর: বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক রয়েছে মোট ১০টি। নিচে প্রধান পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর তালিকা উল্লেখ করা হলো:

  1. ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (Islami Bank Bangladesh PLC) [সবচেয়ে বড় ও প্রথম ইসলামী ব্যাংক]
  2. আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি (Al-Arafah Islami Bank PLC)
  3. শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি (Shahjalal Islaimi Bank PLC)
  4. এক্সিম ব্যাংক পিএলসি (Exim Bank PLC)
  5. সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (Social Islami Bank PLC)
  6. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (First Security Islami Bank PLC)
  7. গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি (Global Islami Bank PLC)
  8. ইউনিয়ন ব্যাংক পিএলসি (Union Bank PLC)
  9. আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি (ICB Islami Bank PLC)
  10. স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি (Standard Bank PLC) (ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত)।

সূত্র: উইকিপিডিয়া।

সর্বশেষ কথা – ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড | First Security Islami Bank Limited 

প্রিয় পাঠক এতক্ষণ আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি | First Security Islami Bank PLC বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সম্পর্কে বিস্তারিত জানতে বুঝতে পেরেছেন।

অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণ হলো ব্যাংক ব্যবস্থাপনা। এ ব্যবস্থাপনার ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো প্রত্যক্ষভাবে অর্থনৈতিক গতি প্রকৃতিকে প্রভাবিত করে থাকে।

প্রযুক্তিগত উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলিত কর্মকান্ডের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাংকগুলোর গ্রাহক ও সেবা বাড়ানো সহজতর হয়েছে। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করা গেলে ব্যাংক খাতের সব দুরাশা দূর হয়ে যাবে বলে প্রত্যাশা।

আশা করি আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ | First Security Islami Bank LTD শিরোনামের লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন লেখাটি ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু-বান্ধবদের সাথেও শেয়ার করুন

আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি | First Security Islami Bank PLC লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

লেখক পরিচিতি:

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড

মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

এড ব্লকার সনাক্ত করা হয়েছে!!!

Please আপনার Ad blocker বন্ধ করুন। আমাদের সাইটের কনটেন্ট ফ্রিতে পড়তে আপনার এড ব্লকারটি বন্ধ করে পেজটি রিফ্রেশ করুন। ধন্যবাদ!

Scroll to Top