BRAC Bank Personal Loan – ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে চান? 2026

BRAC Bank Personal Loan – ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে চান 2026 সম্পর্কে জানতে আগ্রহী? আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন, ব্র্যাক ব্যাংক স্যালারি লোন, ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম, ব্র্যাক ব্যাংক লোন সুবিধা, BRAC Bank Loan, BRAC Bank Loan Apply Online, BRAC Bank Loan Calculator ইত্যাদি সম্পর্কে জানতে চান?

BRAC Bank Personal Loan – ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে চান? ২০২৬ তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের লেখায় আমরা ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন, ব্র্যাক ব্যাংক স্যালারি লোন, ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম, ব্র্যাক ব্যাংক লোন সুবিধা, BRAC Bank Loan, BRAC Bank Loan Apply Online, BRAC Bank Loan Calculator ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবার চেষ্টা করব। আশা করি আজকের লেখাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন।

BRAC Bank Personal Loan – ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে চান?

আজকে জানাবো ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম, আবেদন প্রক্রিয়া, ব্র্যাক ব্যাংক লোন সুবিধা, লোন পরিশোধের নিয়ম ইত্যাদি খুঁটিনাটি বিষয় সম্পর্কে।

বর্তমান বাজার ঊর্ধ্বগতি, সাংসারিক খরচ বৃদ্ধিসহ বিভিন্ন কারণে প্রচলিত চাকরি বা ব্যবসা করে হঠাৎ করে চিকিৎসা ব্যয়, ব্যবসা বাড়ানো, বিয়ের খরচ, সন্তানের শিক্ষা ব্যয় কিংবা অন্যান্য জরুরী প্রয়োজনে টাকা দরকার হয়। তখন একটি নিরাপদ ও কম ইন্টারেস্টে টাকা লোনের প্রয়োজন হয়।

আরো পড়ুন: নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৬ | bKash Account Check

আর ঠিক এই সময়তেই বিশ্বস্ত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ব্যাংক তার পার্সোনাল লোন দিয়ে। তাহলে চলুন বন্ধুরা ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন কারা কারা পাবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন কারা কারা পাবেন

ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন (BRAC Bank Personal Loan) পেতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং আপনার বেতনের আয় সহ অন্যান্য আয় যদি থাকে প্রয়োজন হবে। কারা কারা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন তা নিচে উল্লেখ করা হলো।

  • চাকরি দাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ।
  • বহুজাতিক (মাল্টিন্যাশনাল) প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ।
  • স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ।
  • সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ।
  • স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবী গণ।

পেশাদার ব্যক্তিত্ব

  • চিকিৎসক বা ডাক্তার
  • স্থপতি বা আর্কিটেকচার
  • প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার
  • ব্যাংকার
  • শিক্ষক
  • চার্টার্ড আ্যাকাউন্ট্যান্ট
  • সিপিএ
  • এসিসিএ
  • সিএমএ
  • এফসিএমএ এবং
  • ব্র্যাক ব্যাংক তালিকাভুক্ত সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মীগণ।

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের আবেদনের জন্য যোগ্যতা

ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনের (BRAC Bank Personal Loan) জন্য আবেদনকারী কে নিম্নলিখিত প্রাথমিক যোগ্যতা সমূহ অবশ্যই থাকতে হবে। আপনার যদি ব্র্যাক ব্যাংকের লোন আবেদনের যোগ্যতা গুলো না থাকে তাহলে আপনি ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন পাবেন না।

ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম

তাহলে চলুন ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন (BRAC Bank Personal Loan) পেতে কি কি যোগ্যতা থাকা লাগবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

  • লোন আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীর চাকরির মাসিক আয় সরকারি চাকরিজীবীর কমপক্ষে ২৫ হাজার টাকা এবং বেসরকারি চাকরিজীবীর ৩০ হাজার টাকা থাকতে হবে।

আরো পড়ুন: আমি ১ লক্ষ টাকা লোন নিতে চাই | Urgent 1 Lakh Taka Loan Nite Chai

  • আবেদনকারীর অন্যান্য আয় যেমন ক্যাশ আয়, রেন্টাল আয়, ডাক্তারদের প্র্যাকটিস থেকে আয়, শিক্ষকদের টিউশন আয় ইত্যাদি বিবেচনায় নেওয়া হবে।
  • বেতনভুক্ত আবেদনকারী বেসরকারি চাকরিজীবী হলে ন্যূনতম ৬ মাসের, এমপ্লয়ী ব্যাংকিং চাকরিজীবী হলে কমপক্ষে ১ মাসের অভিজ্ঞতা লাগবে এবং সরকারি চাকরিজীবীদের জন্য কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
  • আবেদনকারী ডাক্তার হিসেবে কমপক্ষে ২ বছরের বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে।
  • ব্যবসায়ী আবেদনকারীর কমপক্ষে ৩ বছরের একইভাবে ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে।
  • লোন গ্রহণকারীর ব্যাংকের নিকট গ্রহণযোগ্য একটি ভালো ক্রেডিট হিস্ট্রি বা CIB রিপোর্ট থাকা আবশ্যক।

ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনের বিশেষ বৈশিষ্ট্য

BRAC Bank তার পার্সোনাল লোন গ্রাহকদের জন্য আকর্ষণীয় কিছু বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যা একজন ঋণ গ্রহীতাকে আরো সুবিধা এবং সুরক্ষা সুনিশ্চিত করবে। ব্র্যাক ব্যাংকের ঋণ গ্রাহকরা যেন স্বাচ্ছন্দে সেই টাকা ব্যবহার করতে পারেন এবং ব্যাংকের নিয়ম মেনে পুনরায় পরিশোধ করতে পারেন সেজন্য বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন।

তাহলে চলুন ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন (BRAC Bank Personal Loan) নেওয়ার পূর্বে বিশেষ বৈশিষ্ট্য গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

  • আপনার ব্যক্তিগত প্রয়োজন মেটাতে আপনি পার্সোনাল লোন সুবিধা পাবেন।
  • ঋণের পরিমাণ সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন সুবিধা পাবেন।
  • আপনি কোন কিছু জামানত বা ক্যাশ সিকিউরিটি ছাড়াই এই লোন সুবিধা পাবেন।
  • ১২ মাস থেকে ৬০ মাসের সমান মাসিক কিস্তিতে (EMI) পরিশোধ করতে পারবেন।

আরো পড়ুন: আমি সহজ কিস্তিতে লোন নিতে চাই – Sohoj Kistite Loan 2026

  • ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোনের জন্য কোন গ্যারান্টারের বা জামিনদারের প্রয়োজন নেই।
  • লোন প্রসেসিং ফি হিসেবে মোট লোনের পরিমাণের ০.৫০% + ১৫% ভ্যাট।
  • সিআইবি চার্জ হিসেবে অ্যাট আ্যাকচুয়াল খরচ + ১৫% ভ্যাট।
  • স্ট্যাম্প চার্জ হিসেবে অ্যাট আ্যাকচুয়াল খরচ প্রযোজ্য।
  • প্রথম মাসিক কিস্তিতে লোন পরিশোধে অতিরিক্ত সময় পাওয়া যায়।
  • আপনার পার্সোনাল লোন ইন্স্যুরেন্স শিল্ড দিয়ে সুরক্ষিত থাকবে।

ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে যেসব কাগজপত্র ও ডকুমেন্টস লাগবে

ব্র্যাক ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিতে হলে একজন গ্রাহককে অবশ্যই প্রয়োজনীয় কিছু কাগজপত্র এবং ডকুমেন্টস জমা দিতে হবে। কোন আবেদনকারী যদি ব্র্যাক ব্যাংকের শর্ত মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ডকুমেন্টস দিতে অস্বীকার করেন বা জমা না দেন তবে তিনি ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন থেকে বঞ্চিত হবেন।

তাহলে ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন পেতে কি কি কাগজপত্র ও ডকুমেন্ট লাগবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরো পড়ুন: বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম 2026

সাধারণ বা আবশ্যিক কাগজপত্র

  • একজন ঋণগ্রহীতা ও তার জামিনদার (লোন ৫ লক্ষ টাকার উপরে) এর জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ড এর ফটোকপি।
  • ঋণগ্রহীতা ও তার জামিনদার (লোন ৫ লক্ষ টাকার উপরে) এর পাসপোর্ট সাইজের এক কপি করে রঙিন ছবি।
  • ঋণগ্রহীতা ও তার জামিনদার (লোন ৫ লক্ষ টাকার উপরে) উভয়ের ভিজিটিং কার্ড/অফিস আইডি কার্ড এর কপি (যদি প্রয়োজন হয়)।
  • ইউটিলিটি বিল যেমন -বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানি বিল এর কপি জামা দিতে হবে (প্রয়োজন অনুযায়ী)।
  • আবেদনকারীর ই-টিআইএন (e-TIN) এর সনদ (৫ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে প্রযোজ্য)।

চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীদের জন্য যা যা লাগবে

  • চাকরির প্রমাণপত্র হিসেবে লেটার অব ইন্ট্রোডাকশন (এলওআই) এর কপি।
  • পে-স্লিপ বা স্যালারি সার্টিফিকেট এর কপি।
  • শেষ ৬ মাসের ক্যাশ ভাউচার (প্রয়োজনীয় ক্ষেত্রে)।
  • শেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

চিকিৎসক বা ডাক্তারদের জন্য যা যা লাগবে

  • পেশাজীবী ডাক্তার হিসেবে বিএমডিসি সনদপত্রের কপি।
  • ব্যাংক স্টেটমেন্ট এর কপি।
  • চেম্বার প্যাডে গ্রাহকের প্র্যাকটিস থেকে আয়ের ঘোষণা (প্রযোজ্য ক্ষেত্রে)।

চার্টার্ড আ্যাকাউন্ট্যান্ট, ইন্জিনিয়ার, স্থপতিদের জন্য যা যা লাগবে

  • পেশাজীবী হিসেবে সদস্যপদ কার্ড বা পেশাগত সনদপত্রের ফটোকপি।
  • শেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট কপি।

ব্যবসায়ীদের জন্য যা যা লাগবে

  • রেগুলার ব্যবসায়ী হিসেবে হালনাগাদ ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • রেজিস্টার্ড পার্টনারশিপ ডিড/চুক্তিপত্র – পার্টনারশিপ প্রতিষ্ঠানের ক্ষেত্রে (যদি প্রয়োজন হয়)।
  • লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এমওএ (MOA) এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • শেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট কপি।

ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম – আবেদন প্রক্রিয়া

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম হিসেবে আপনাকে লোনের জন্য আবেদন করতে হবে। ব্র্যাক ব্যাংকের লোন আবেদন প্রক্রিয়ার খুবই সহজ এবং গ্রাহক কেন্দ্রিক। ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কিভাবে আবেদন করবেন তা স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে নিচে উল্লেখ করা হলো।

১ম ধাপ: প্রাথমিক যোগাযোগ করুন

প্রথমে আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংকের শাখায় গিয়ে অথবা যেকোনো সময় ১৬২২১ নম্বরে কল করে যোগাযোগ করুন। তাদের সাথে যোগাযোগ করে আপনার লোন নেওয়ার বিষয়টি তাদের সাথে আলোচনা করুন এবং তাদের মধ্য থেকে একজন ব্যাংক কর্মকর্তা আপনাকে পার্সোনাল লোন নেওয়ার বিষয়ে পরামর্শ দিবেন।

আপনি তাদের সাথে লোন নেওয়ার নিয়ম, লোনের সুদের হার এবং পরিশোধের নিয়মাবলী ইত্যাদি জেনে লোন নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

আরো পড়ুন: আশা এনজিও লোন পদ্ধতি (আশা লোন ডট কম) – ASA NGO Loan 2026

২য় ধাপ: আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিন

ব্র্যাক ব্যাংক শাখায় গিয়ে যোগাযোগ করার পর আপনার পার্সোনাল লোন নেওয়ার বিষয়টি চূড়ান্ত হলে ব্যাংক থেকে প্রদত্ত আবেদন ফরমটি সংগ্রহ করুন। তারপর লোনের আবেদন ফরমটি ভালোভাবে পড়ার পর সতর্কতার সাথে জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড ইত্যাদির তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন।

তারপর আবেদন ফরমের সাথে যে সকল কাগজপত্রের ফটোকপি, ছবি ও ডকুমেন্টস জমা দিতে হবে তা সঠিকভাবে আবেদন পত্রের সাথে জমা দিন।

৩য় ধাপ: ব্যাংক কর্তৃপক্ষের যাচাই-বাছাই (Verification)

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের জন্য আবেদন ফরম জমা দেওয়ার পর ব্যাংকের ট ক্রেডিট টিম আপনার দেওয়া তথ্য গুলো ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন। এর মধ্যে আপনার এলাকায় আপনার কর্স্থলে পেশাগত পরিচয় ও ব্যাংক স্টেটমেন্ট কিংবা চারিত্রিক বিষয় ইত্যাদি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেবেন।

তাছাড়া প্রযোজ্য ক্ষেত্রে আপনার লোনের জামিনদারের ব্যাপারেও যথাযথ খোঁজ খবর নেবেন।

৪র্থ ধাপ: ঋণ অনুমোদন এবং অফার লেটার

ব্যাংক কর্তৃপক্ষ আপনার ব্যাপারে এবং আপনার গ্যারেন্টারের বিষয়ে যথাযথ ভেরিফিকেশন করার পর সন্তোষজনক মনে করলে আপনার পার্সোনাল লোনটি অনুমোদন করবেন। সেখানে আপনার পেশাগত পরিচয় সঠিক, লোন পরিশোধ করার সক্ষমতা, আপনার পারিপার্শ্বিক পজিটিভ দিক বিবেচনা করতে পারেন।

আপনার পার্সোনাল লোন অনুমোদন করার পর আপনাকে একটি অফার লেটার দেওয়া হবে যেখানে লোনের পরিমাণ, সুদের পরিমাণ, লোনের মেয়াদ, কিস্তির মেয়াদ ইত্যাদি পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে।

৫ম বা শেষ ধাপ: চুক্তি স্বাক্ষর ও লোন বিতরণ

আপনি যথাযথভাবে অফার লেটার পড়ে লোন নেওয়ার ব্যাপারে সম্মত হলে ব্যাংক কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক লোন চুক্তিতে রাজি হবেন। তারপর চুক্তিপত্রে সই স্বাক্ষরের পরেই ব্যাংক আপনার নামে লোন দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তারপর চুক্তিপত্রে আপনার সই স্বাক্ষর হয়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ আপনার ব্যাংক একাউন্টে বা সরাসরি হাতে ব্যাংকের লোন এর সমুদয় টাকা প্রসেসিং ফি ও ভ্যাট কেটে দিয়ে দিবেন।

এভাবেই আপনি আপনার ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন হাতে পাবেন। আশা করি ব্র্যাক ব্যাংক হতে পার্সোনাল লোন পাওয়ার নিয়মটি ভালোভাবে পড়েছেন এবং বুঝতে পেরেছেন।

ব্র্যাক ব্যাংক লোন ক্যালকুলেটর – BRAC Bank Loan Calculator

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন পাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার পর এবার আমরা ব্র্যাক ব্যাংক লোন ক্যালকুলেটর সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার আগে আপনার লোনের পরিমাণের ওপর মাসিক কিস্তি (EMI) কত আসবে, সুদের হার, লোনের মেয়াদ কত তা জেনে রাখা অত্যন্ত জরুরী। কেননা আপনি কত টাকা লোন নেবেন, প্রতি মাসে আপনার কত টাকা কিস্তি দিতে হবে সে সম্পর্কে আপনার আগে থেকেই জানা থাকলে আপনার বাজেট পরিকল্পনা করতে সহজ হবে।

তাই ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লোন ক্যালকুলেটর বা ইএমআই ক্যালকুলেটর নামে একটি ডিজিটাল টুলস থাকে। সেখানে আপনি ক্যালকুলেটরটি ব্যবহার করে খুব সহজেই লোনের বিপরীতে কিস্তির পরিমাণ সুদসহ লোনের মেয়াদ হিসাব করে নিতে পারবেন।

আরো পড়ুন: বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার ২০২৬ | দেখুন কোথায় কোথায় আছে

BRAC Bank Loan Calculator বা ব্র্যাক ব্যাংক লোন ক্যালকুলেটরটিতে আপনি আপনার কাঙ্খিত লোনের টাকার পরিমান, সম্ভাব্য সুদের হার এবং কত বছরের জন্য লোন নিতে চান মোটামুটি এই তিনটি তথ্য দিলেই আপনি তাৎক্ষণিক আপনার মাসিক কিস্তির পরিমাণ জেনে নিতে পারবেন।

এবার চলুন ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার বিষয়টি জেনে নেওয়ার পর ব্র্যাক ব্যাংক লোন নিলে কি কি সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

ব্র্যাক ব্যাংক লোন সুবিধা – BRAC Bank Loan Benefits

ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই গ্রাহকদের জন্য পার্সোনাল লোন (Personal Loan), হোম লোন (Home Loan), অটো লোন (Auto Loan) এবং এসএমই লোন (SME Loan) বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা লোন চালু করেছেন। তারা দেশের বিশাল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে সকল মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সবার জন্য লোন ক্যাটাগরি সুবিধা রেখেছেন।

ব্র্যাক-ব্যাংক-লোন-সুবিধা

তাই অন্যান্য ব্যাংকের গ্রাহক সেবা তুলনায় ব্র্যাক ব্যাংক তার সম্মানিত গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিয়ে এক ধাপ এগিয়ে রয়েছেন। ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনের বিশেষ সুবিধা গুলো নিচে উল্লেখ করা হলো:

  • ব্যাংকের টপ-আপ সুবিধা: ব্র্যাক ব্যাংকের চলমান লোনের ওপর অতিরিক্ত লোন নেওয়ার সুযোগ রয়েছে।
  • লোন টেক ওভার সুবিধা: অন্যান্য ব্যাংকের লোন ব্র্যাক ব্যাংকে স্থানান্তর করার বিশেষ সুবিধা রয়েছে।
  • পারসোনাল লোন-ক্রেডিট কার্ড প্যাকেজ: একটি সমন্বিত পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ড প্যাকেজ রয়েছে যা একজন গ্রাহকের আর্থিক সুবিধা বাড়ায়।
  • লোন পাবার নমনীয় শর্তাবলী: আপনার আয় এবং পেশার ওপর বিবেচনা করে সহজ শর্তে লোন পাওয়া যায়।
  • জামানতবিহীন লোন: ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে কোন জামানত লাগে না।
  • আকর্ষণীয় সুদের হার: অন্যান্য ব্যাংকের তুলে নেয় ব্র্যাক ব্যাংকের প্রতিযোগিতামূলক সুদের হার কম

আরো পড়ুন: জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loan 2026

  • দ্রুত অনুমোদন ও লোন পাওয়া যায়: আপনার সবকিছু কাগজপত্র ও ডকুমেন্টস ঠিকঠাক থাকলে দ্রুত অনুমোদনের মাধ্যমে লোন পাওয়া সম্ভব।

ব্র্যাক ব্যাংকের হেড অফিসের ঠিকানা

ব্র্যাক ব্যাংক পিএলসি, আনিক টাওয়ার, ২২০/বি তেজগাঁও-গুলশান লিংক রোড, তেজগাঁও, ঢাকা – ১২০৮, বাংলাদেশ।

ব্র্যাক ব্যাংক কল সেন্টার – BRAC Bank Call Center

ব্র্যাক ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার/ব্র্যাক ব্যাংক হেল্পলাইন নাম্বার/ব্র্যাক ব্যাংক হটলাইন নাম্বার: 16221 (২৪/৭ যেকোনো সময় কল করুন)।

FAQ (প্রশ্নোত্তর) – BRAC Bank Personal Loan | ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে চান? ২০২৬

Q1. পার্সোনাল লোনের সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণ কত?

উত্তর: ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনের সর্বনিম্ন পরিমাণ ১ লক্ষ টাকা এবং সর্বোচ্চ পরিমাণ ৪০ লক্ষ টাকা।

Q2. পার্সোনাল লোনের পরিশোধের মেয়াদ কি কি?

উত্তর: পার্সোনাল লোনের পরিশোধের মেয়াদ হল ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ মাস।

Q3. ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনে কত ইন্টারেস্ট দিতে হয়?

উত্তর: ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট পরিবর্তনশীল এবং বাংলাদেশ ব্যাংকের ইন্টারেস্ট রেট গাইড লাইন ও ব্র্যাক ব্যাংকের প্রচলিত ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রযোজ্য হবে। এজন্য নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখায় যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নিতে পারেন অথবা যে কোন সময় 16221 ফোন করে জেনে নিন।

Q4. ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ কত টাকা লোন দেয়?

উত্তর: ব্র্যাক ব্যাংক হোম লোনের জন্য সর্বোচ্চ ৪ (চার) কোটি টাকা লোন দেয়।

আরো পড়ুন: সিটি ব্যাংক লোন পাওয়ার উপায় | Best City Bank Loan 2026

Q5. ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনের জন্য কোন কোন আয় বিবেচিত হয়?

উত্তর: চাকরির বেতনের আয় এবং সাথে অন্যান্য আয় (যদি থাকে) বিবেচিত হয়।

সর্বশেষ কথা – BRAC Bank Personal Loan | ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে চান? ২০২৬

প্রিয় পাঠক এতক্ষণ আমরা BRAC Bank Personal Loan | ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে চান? ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি মনোযোগ দিয়ে ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন পাওয়ার বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।

ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন (BRAC Bank Personal Loan) পেতে হলে তাদের প্রয়োজনীয় শর্তাবলী মেনে আপনার কাঙ্খিত লোন পেতে পারেন।

তবে যে কোন ঋণ নেওয়ার পর তা ভালোভাবে কাজে লাগানোর মাধ্যমে পুনরায় লোনের টাকা সময়মতো পরিশোধ করা উত্তম কাজ। তাই যে কারণেই লোন নিন না কেন অবশ্যই তা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন।

আশা করি লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইল যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। লেখার মাধ্যমে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজকের BRAC Bank Personal Loan | ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে চান? লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ।

লেখক পরিচিতি:

BRAC Bank Personal Loan

মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

এড ব্লকার সনাক্ত করা হয়েছে!!!

Please আপনার Ad blocker বন্ধ করুন। আমাদের সাইটের কনটেন্ট ফ্রিতে পড়তে আপনার এড ব্লকারটি বন্ধ করে পেজটি রিফ্রেশ করুন। ধন্যবাদ!

Scroll to Top