ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms 2026 সম্পর্কে বিস্তারিত জানতে আপনি কি আগ্রহী? আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক বন্ধুরা বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু জ্বরের (Dengue Fever) প্রকোপ অতীতে যেকোনো সময়ের তুলনায় বেশি।
স্বাভাবিকভাবে ডেঙ্গু রোগের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms নিয়ে মানুষের মাঝে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে বর্তমান সময়ে। সেজন্য আমাদের আজকের আর্টিকেলে আমরা আপনাদের জানাবো ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms সম্পর্কে।
Table of Contents
আমাদের আজকের এই আর্টিকেলে আমরা চেষ্টা করেছি ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms এর মত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে। এতে সঠিক সময় আপনি ডেঙ্গু রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করতে পারবেন, যদি আপনি আমাদের আজকের ডেঙ্গু রোগের কারণ লক্ষণ প্রতিকার ও চিকিৎসা বিষয়ের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন।
ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms
ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms সর্বশেষ চিকিৎসা পদ্ধতি ২০২৬ সম্পর্কে জানুন এবং সুস্থ থাকার কার্যকর টিপস শিখুন। আজকের গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল ডেঙ্গু রোগের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms বিষয়ের প্রথমেই আপনাদেরকে ডেঙ্গু জ্বরের লক্ষণ সম্পর্কে বলব।

ডেঙ্গু জ্বরের লক্ষণ বা উপসর্গ (Dengue Symptoms)
ডেঙ্গু জ্বরের (Dengue Fever) প্রধান প্রধান লক্ষণ (Dengue Symptoms) বা উপসর্গ গুলো হলো-
১। ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ হলো – জ্বর। এর তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।
২। ডেঙ্গু জ্বর একটানা সময় ধরে থাকতে পারে আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবার জ্বর আসতে পারে।
৩। জ্বরের সাথে মায়াালজিয়া বা মাংসপেশিতে বা শরীর ব্যথা থাকতে পারে।
৪। হাড়ের জয়েন্টে ব্যথা থাকতে পারে।
৫। মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা থাকতে পারে।
৬। চামড়ার নিচে লালচে দাগ বা রেস বের হয়।
৭। বমি বমি ভাব বা বমি হওয়া এমনকি ডায়রিয়া হওয়া সাম্প্রতিক পরিলক্ষিত হয়।
৮। রক্তে লাঠিলের বা রক্তকরী কণিকা কমে যাওয়া।
৯। ক্ষুধা মন্দা হওয়া বা অরুচি হওয়া।
১০। কোষ্ঠকাঠিন্য হওয়া।
১১। হার্টবিটের হার ও ব্লাড প্রেসার কমে যাওয়া।
১২। নাক, প্রসাব ও মলের সাথে রক্তক্ষরণ হওয়া।
১৩। প্রচন্ড পেট ব্যথা অনুভব করা।
১৪। অবসাদ, ক্লান্তি ওদুশ্চিন্তা অনুভব করা।
উপরোক্ত ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো রোগ সংক্রমণের ৪ থেকে ১০ দিনের মধ্যে দেখা যায় এবং দুই থেকেসাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
তাই উপরে উল্লেখিত ডেঙ্গু জ্বরের লক্ষণ (Dengue Symptoms) বা উপসর্গ গুলো দেখা দিলে অতি দ্রুত একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিন।

ডেঙ্গু রোগের কারণ
প্রিয় পাঠক, আমরা ডেঙ্গু রোগ বলতে সাধারণত ডেঙ্গু জ্বরকেই বুঝে থাকি। তো চলুন আমরা জেনে নেই – ডেঙ্গু জ্বর কি, ডেঙ্গু রোগের কারণ সম্পর্কে বিস্তারিত।
ডেঙ্গু জ্বর (Dengue Fever) কি, ডেঙ্গু রোগের কারণ
ডেঙ্গু জ্বর (Dengue Fever) হলো স্ত্রী ইজিপ্টাই এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস দ্বারা সংক্রমিত জ্বর। প্রথমে আমাদের জানা প্রয়োজন এডিস মশা কামড়ালে কি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। ডাক্তারগণ ঠিক তেমনটা বলছেন না।
তারা বলছেন – উপযুক্ত পরিবেশে উপস্থিত ডেঙ্গু ভাইরাস যদি কোন এডিস মশার মধ্যে সংক্রমিত হয় শুধুমাত্র তখনই ওই মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ডেঙ্গু ভাইরাস বহন করা এডিস মশার কামড়ই সাধারণত ডেঙ্গু রোগের কারণ। আবার ডেঙ্গু বাহিত রক্ত সাধারণ সুস্থ মানুষের রক্তে প্রবেশ করলেও ডেঙ্গু রোগ হতে পারে – এটিও ডেঙ্গু জ্বরের (Dengue Fever) একটি কারণ।
সাধারণত চার প্রকারের ডেঙ্গু ভাইরাস দেখা যায়। এই স্বতন্ত্র চারটি ডেঙ্গু সেরোটইপ হলো: DEN-1, DEN-2, DEN-3 এবং DEN-4 । তবে যারা আক্রান্ত হয়েছেন তাদের পরবর্তীতে এ রোগ দেখা দিলে প্রাণ ঘাতী হওয়ার আশঙ্কা রয়েছে।
হালকা ডেঙ্গু জ্বরের কারণে প্রচন্ড জ্বরের মতো তাপমাত্রা ও উপসর্গ দেখা দেয়। তবে যারা আগে ডেঙ্গু জ্বরের প্রতিনিধিত্ব করেছে, তাদের পরবর্তীতে এই রোগ দেখা দিলে জীবন আক্রমণ আশঙ্কা রয়েছে।
ডেঙ্গু জ্বরের (Dengue Fever) ঘরোয়া প্রতিকার
ডেঙ্গু জ্বর (Dengue Fever) হলে নিম্ন লিখিত ঘরোয়া পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেন-
১। দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি বা কয়েল ব্যবহার করুন।
২। শরীরের উন্মুক্ত স্থানে মশা বিরোধী ক্রিম লাগিয়ে নিন।
৩। নিয়মিত বাড়িঘর আঙ্গিনা উঠান ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
৪। ফুলহাতা শার্ট প্যান্ট পরিধান করুন এবং যথাসম্ভব পুরো শরীর ঢেকে রাখুন। সাথে মোজা ও জুতা ব্যবহার করতে পারেন।
৫। ফুলের টব এসি বা ফ্রিজে ডাবের খোসা টায়ার যেখানে পানি জমে থাকে সেখানে পানি যেন জমতে না পারে খেয়াল রাখুন।
৬। সাধারণত এডিস মশা দিনের বেলায় মানুষকে কামড়ায় তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মশার কামড় থেকে বাঁচার জন্য যথাযথ ব্যবস্থা নিন।
আর এভাবেই ডেঙ্গু জ্বর (Dengue Fever) থেকে প্রতিকার পাওয়া সম্ভব।
ডেঙ্গু জ্বরের বা রোগের ক্যাটাগরি
সাধারণত ডেঙ্গু জ্বর (Dengue Fever) কে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি গুলো হল এ, বি এবং সি।
এ ক্যাটাগরি
এই ক্যাটাগরির রোগীদের শুধুমাত্র জ্বর থাকে এবং রোগী স্বাভাবিক থাকে। অধিকাংশ রোগী এই ক্যাটাগরির হয়ে থাকে। তাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। বাড়তি যত্ন নিয়ে বাসায় পর্যাপ্ত বিশ্রাম নিলেই রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে।
বি ক্যাটাগরি
বি ক্যাটাগরি ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। রোগী যদি অস্বস্তি বোধ করে এবং সাথে পেটব্যথা, মাথাব্যথা, বমি বা ডায়রিয়া, কিডনি ও লিভারের সমস্যা থাকে, তাহলে রোগীকে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়।
সি ক্যাটাগরি
এই ক্যাটাগরির রোগীদের সব থেকে খারাপ অবস্থা বা রোগীর মারাত্মক পর্যায়ে ধরা হয়। যেহেতু এই ক্যাটাগরির রোগীদের জীবন হুমকির মধ্যে থাকে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আই সি ইউ তে ভর্তি করা লাগতে পারে।
প্লাটিলেট বা রক্তকণিকা কি
একজন স্বাভাবিক মানুষের রক্তে প্লাটিলের বা রক্ত কণিকা কাউন্ট থাকে প্রতি মাইক্রো লিটারে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ পর্যন্ত। কিন্তু ডেঙ্গু জ্বর (Dengue Fever) হলে এর কাউন্ট ২০ হাজার পর্যন্ত নেমে যেতে পারে এবং যেকোনো রক্তক্ষরণ না হওয়া পর্যন্ত রোগী সংখ্যা মুক্ত থাকেন, এটা নিয়ে উদ্বেগের কিছু নেই।
প্লাটিলেট বা রক্ত কণিকা মানব দেহের রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু রোগীর জ্বর কমার পর ৩ (তিন) থেকে ৪ (চার) দিনের মধ্যে প্লাটিলেটের সংখ্যা বাড়তে থাকে এবং সাধারণত ৭ (সাত) থেকে ১০ (দশ) দিনের মধ্যে এর সংখ্যা স্বাভাবিক হয়ে থাকে।
আরো পড়ুন: Cbc টেস্ট কেন করা হয় | Cbc Test Price in Bangladesh কত 2026
ডেঙ্গু রোগের ঘরোয়া চিকিৎসা
ডেঙ্গু জ্বর (Dengue Fever) হলে নিম্নলিখিত বিধি নিষেধ ও পরামর্শ গুলো মেনে চলুন-
১। ডেঙ্গু জ্বর হলে বাড়িতে পর্যাপ্ত বিশ্রাম নিন। শরীরের তাপমাত্রা কমানোর জন্য গরম পানিতে কাপড় ভিজিয়ে গা মুছে দিতে পারেন।
২। প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করুন যেমন লেবুর শরবত ডাবের পানি টাটকা ফলের জুস খাবার স্যালাইন ইত্যাদি খেতে পারেন।
৩। পর্যাপ্ত পানি পান করুন বা দিনে আড়াই থেকে তিন লিটার পানি পান করুন এতে পানি শূন্যতা পরিমান অনেকটাই কমবে।
৪। পেঁপে বাদাম মটরশুঁটি ও শাকসবজি খেতে পারেন।
৫। চর্বি জাতীয় খাবার ও ভাজাপোড়া খাওয়া থেকে বিরত থাকুন।
৬। ধূমপান ও অ্যালকোহল বা মদ একেবারেই এড়িয়ে চলুন।
৭। চিকিৎসকের পরামর্শ নিয়ে দিনে তিন থেকে চারবার প্যারাসিটামল খেতে পারেন। তবে যারা হার্ট, লিভার ও কিডনি রোগের জটিলতায় ভুগছেন তারা খুব সাবধানে পরিমাণ মতো প্যারাসিটামল সেবন করতে পারেন।
৮। শরীরের ব্যথা ও হাড়ের জয়েন্টের ব্যথার জন্য প্যারাসিটামল ই যথেষ্ঠ। এক্ষেত্রে ডাইক্লোফেনাক, এসপিরিন ও আইবু প্রোফেন জাতীয় ওষুধ মোটেই খাওয়া যাবেনা। কারণ এগুলো রক্তক্ষরণ বাড়াতে সাহায্য করে।
উপরোক্ত ঘরোয়া বিধি নিষেধ ও পরামর্শ গুলো মেনে চললে ডেঙ্গু থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।
রিলেটেড সার্চ:
ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | ডেঙ্গু রোগের কারণ ও লক্ষণ | ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার | ডেঙ্গু রোগের কারণ ও প্রতিকার | ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার | ডেঙ্গু রোগের প্রতিকার | ডেঙ্গু জ্বরের ৭ টি সতর্কীকরণ লক্ষণ | ডেঙ্গু রোগের লক্ষণ | ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার | Dengue Symptoms
ডেঙ্গু রোগের প্রতিকার ও চিকিৎসা
সাধারণত জ্বর শুরুর প্রথম পাঁচ দিনের মধ্যে চিকিৎসকগণ ডেঙ্গু NS1 টেস্ট করার পরামর্শ দিয়ে থাকেন। এর সঙ্গে CBC, SGPT, SGOT টেস্ট ও প্রস্রাবের এলবুমিনোরিয়া পরীক্ষা করেন। জ্বরের ৫ থেকে ৭ দিন পর ডেঙ্গুর নির্দিষ্ট IgM/IgG পরীক্ষা করেন। এবং এসব পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকগণ ডেঙ্গু জ্বর নিশ্চিত করেন।
সাধারণত ডেঙ্গু চিকিৎসার কোন ঔষধ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাই চিকিৎসকগণ শুধুমাত্র প্যারাসিটামল দিয়েই ট্রিটমেন্ট করে থাকেন এবং বিশেষ ক্ষেত্রে শিরা পথে স্যালাইন দিয়ে থাকেন। আবার প্লাটিলেট কাউন্টের বিশেষ অবনতি হলে রোগীর দেহে ফ্রেশ রক্ত দিয়ে থাকেন, সাথে ঘরোয়া প্রতিকার ব্যবস্থার মাধ্যমে ডেঙ্গু কমে যায়।
আরো পড়ুন: বাচ্চা না হওয়ার কারণ ও প্রতিকার এবং বন্ধ্যাত্ব থেকে মুক্তির উপায় | Infertility Center 2026
এখন পর্যন্ত কিছু কিছু দেশে কিউডেঙ্গা (জাপানি কোম্পানি) ও ডেংভ্যাক্সিয়া (ইউএস-এফডিএ অনুমোদিত) নামে দুটি ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদিত ও প্রয়োগ করা হয়েছে। টিভি ০০৫ নামে আরো একটি ভ্যাকসিন ক্লিনিক্যাল টায়ালের অধীনে রয়েছে, যেগুলো ইতিমধ্যে ভালো কার্যকারিতা দেখিয়েছে। আর এসব ভ্যাকসিন বাজারে আসলে খুব দ্রুতই ডেঙ্গু জ্বর পৃথিবী থেকে চির বিদায় নেবে।
FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্নোত্তর – ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms 2026
১। প্রশ্ন: ডেঙ্গু রোগের (Dengue Fever) প্রধান লক্ষণ কি কি?
উত্তর: উচ্চ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, জয়েন্ট ও মাংস পেশীতে ব্যথা, লালচে র্যাশ এবং কখনো কখনো রক্তক্ষরণ হওয়া।
২। প্রশ্ন: ডেঙ্গু রোগ কিভাবে ছড়ায়?
উত্তর: ডেঙ্গু রোগ ছড়ায় এডিস ইজিপটি প্রজাতির মশার কামড়ে, যা সাধারণত দিনের বেলায় কামড়ায়।
৩। প্রশ্ন: ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি?
উত্তর: জমে থাকা পানি অপসারণ, ভালো মানের মশারি ব্যবহার, ফুলহাতা পোশাক পরা এবং মশা নিধন স্প্রে বা কয়েল ব্যবহার করা।
৪। প্রশ্ন: ডেঙ্গুর জন্য কার্যকর প্রতিকার কি?
উত্তর: ডেঙ্গুর কোন নির্দিষ্ট ওষুধ নেই। পর্যাপ্ত বিশ্রাম, স্যালাইন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রধান প্রতিকার।
৫। প্রশ্ন: ডেঙ্গু হলে কখন হাসপাতালে যেতে হবে?
উত্তর: রক্তক্ষরণ, তীব্র পেট ব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব বা রক্ত বমি হলে অবিলম্বে হাসপাতালে যেতে হবে।
সর্বশেষ কথা – ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms 2026
ডেঙ্গু জ্বর (Dengue Fever) একটি মশাবাহিত ভাইরাল জ্বর যা বাংলাদেশসহ সারা বিশ্বে একটি অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জ্বরের প্রথম থেকেই সতর্ক না হয়ে অবহেলা করলে এই রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে, এমনকি জীবন বিপন্ন হতে পারে।
তাই সর্বোচ্চ সতর্ক থেকে এডিস মশা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাই নিজে সচেতন হোন, সুস্থ থাকুন এবং ভালো ও নিরাপদে থাকুন।
প্রিয় পাঠক বন্ধুরা আশা করি আপনারা ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms 2026 – বিষয়ে জানতে পেরেছেন। এরকম আরো তথ্যবহুল লেখা পড়তে হলে আমাদের AJKER GUIDE ওয়েবসাইটটি ফলো করুন।
মনোযোগ দিয়ে ডেঙ্গু জ্বর এর লক্ষণ, কারণ, প্রতিকার ও চিকিৎসা | Dengue Symptoms 2026 লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:

মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)


